• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসিনা পতনের ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য: দুলু

প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ১২:০৯
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ১২:০৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাসিনা পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসীরা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বিদেশের বিভিন্ন শহরে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাংলাদেশের বাস্তব চিত্র ও গণতন্ত্রকামী জনতার দুঃখকথা আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন।

বুধবার কানাডার টরেন্টোতে আয়োজিত প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুলু বলেন, বিশেষ করে ৫ আগস্টের পর প্রবাসীরা আন্তর্জাতিক পর্যায়ে হাসিনাবিরোধী জনমত সৃষ্টি করতে সক্ষম হন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের আবহে আছে। জনগণ ভোটমুখী এবং যে কোনো বিভ্রান্তি বা বাধা দেওয়ার চেষ্টা হলে তা প্রত্যাখ্যান করবে। দুলুর মতে, জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু তারেক রহমান, যিনি দেশের তরুণ সমাজ থেকে আপামর জনগণের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক।

সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বিএনপি নেতা সুমন জাফর। উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সভাপতি আহাদ আলী মজিবুর রহমান এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম