• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসিনা পালানোর আগে তার স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৪:১৯
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৪:১৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি

শেখ হাসিনা পালানোর আগে তার আত্মীয় স্বজনদেরকে খুঁদে বার্তা পাঠিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, শেখ হাসিনা তার আত্মীয়-স্বজনদেরকে আগে জানিয়ে দিয়েছিল বলেই তারা কেউ গ্রেপ্তার হয়নি।

রবিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দলের উদ্যোগে ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক এর উপর নৃশংস ঘৃণিত হামলার সাথে জড়িত হারুন, বিপ্লবদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা পালানোর আগে তার আত্মীয় স্বজনদেরকে খুঁদে বার্তা পাঠিয়েছিল মন্তব্য করে আলাল বলেন, কোন গণমাধ্যমে এ তথ্য আসে নাই। অথচ এই তথ্যটা আরো বেশি বেশি প্রচার হওয়া দরকার ছিল। যে শেখ হাসিনা ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদেরকে খুঁদে বার্তা পাঠিয়েছিল যে তোমরা যে যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও। দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোন আত্মীয়-স্বজন গ্রেপ্তার হয়নি। সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে।

তিনি বলেন, দেশে নতুন করে রাজনৈতিক জোট পাকানোর চেষ্টা করা হচ্ছে। তাই যারা আন্দোলনের সাথে ছিল এবং যে যুবকরা নতুন দল গঠন করেছে তাদেরকে সংশোধন হওয়ার জন্য বলি এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। এ আন্দোলনের সাথে ছাত্রীরাও জড়িত ছিলেন, তাদের মায়েরাও জড়িত ছিলেন। এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। শুধু ছাত্রদের আন্দোলন না। এবং এর পিছনে প্রেরণা ও শক্তি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে জোট, সেই জোট ছিল এর পেছনের শক্তিদাতা।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, সবচেয়ে বেশি শহীদের সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি আহত সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি গুমের সংখ্যা বিএনপিতে কিন্তু আমরা এই কৃতিত্বের দাবি করি না। আমরা মনে করি বিএনপির এটা করা উচিত ছিল, করেছে।

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন একটি মিথ্যা মামলায়। নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও শেখ হাসিনা যখন পালিয়ে যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আজ শান্তির দিন। কেউ প্রতিহিংসায় মেতে উঠবেন না। কেউ অন্যায় করবেন না। দিস ইজ খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়ার সৈনিক জয়নুল আবদিন ফারুক, দেখুন জিয়ার সৈনিক আমরা তাই আমাদেরকে সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, দেশে নতুন আরেকটা রঙ্গিলা বাক্স নিয়ে হাজির হয়েছে। এই রঙ্গিলা বাক্সটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি যেসব দেশে আছে সেই সব দেশগুলোতে কোন একটি দেশেও স্থিতিশীল সরকার নাই। স্বাভাবিক গতির সরকার নাই। বেলজিয়াম ও ইসরায়েলেও আছে। ইসরায়েলের নাম বললে আর কোন দেশের কথা বলা লাগে না। এই পিআর পদ্ধতি নির্বাচনের আরো অনেক ব্যাখ্যা রয়েছে। তবে একটা জিনিস সবাইকে পরিষ্কার ভাবে বুঝতে হবে তা হল একটি পুরাতন বিল্ডিং ভেঙ্গে ফেলতে হলে তার আগে ওই জায়গায় কি করবেন সেটার পরিকল্পনা নিতে হবে। এখন বিল্ডিং ভেঙ্গে ফেললেন কোন পরিকল্পনা নাই তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর ফাঁকা জায়গায় ঝড়-বৃষ্টি টর্নেডো হয়। সে তোর্নেডো ঝড়ের প্রত্যাশা নিয়ে পিয়ার এর পক্ষে কারা কারা আছেন সেটা নিয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে।

প্রতিবাদ সমাবেশে আর বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনটির সভাপতি হাবিব আহমেদ আশিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজী সহ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম