• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে থাকছে না বাধা ও ধর্মঘট

প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ২:৪৫
আপডেট: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ২:৪৫

 

আগামী মাসে ঢাকায় বিএনপির মহাসামবেশ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা- কর্মীদের নির্দেশ দিয়েছেন, ১০ ডিসেম্বর ঘিরে যাতে কোন ধরণের বাধা ও পরিবহন ধর্মঘট না ডাকা হয়।

গণভবনে রোববার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বেঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে ঘিরে কেউ যেন পরিবহন ধর্মঘট ডাকতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে নির্বিঘ্নে মহাসমাবেশ অনুষ্ঠানের সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে, ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন শেষ হওয়ার দুই দিনের মধ্যেই সম্মেলন মঞ্চ ও প্যান্ডেল সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বিএনপির মহাসমাবেশের নির্বিঘ্ন আয়োজনের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পূর্বঘোষিত ৮ ডিসেম্বর থেকে দুই দিন এগিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে বিএনপির চলমান বিভাগীয় গণসমাবেশগুলোতে বাধাগ্রস্ত করতে পরিকল্পিত পরিবহন ধর্মঘট ডাকার অভিযোগ উঠেছিল। চট্টগ্রাম ও কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ বাদে সবগুলো গণসমাবেশের আগেই এমন পরিবহন ধর্মঘট ডাকার অভিযোগ ওঠে।

এবার ৩ ডিসেম্বর রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি থাকলেও ১ ডিসেম্বর থেকে সেখানেও পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এই অবস্থায় ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘট না ডাকার বিষয়ে প্রধানমন্ত্রীর উল্লেখিত নির্দেশনা দিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম