• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

২-০ গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৩

 

স্পোর্টস ডেস্ক
ম্যাচটি যেভাবে শুরু করেছিল বাংলাদেশ তাতে মনে হয়েছিল পাকিস্তান গোলেই ভেসে যাবে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের বয়স ৪ মিনিট হতে না হতেই বাংলাদেশের নামের পাশে দুই গোল।

তৃতীয় মিনিটে নাজমুল হুদা ও চতুর্থ মিনিটে অপু রহমানের গোলে শুরুতেই পাকিস্তানকে কোনঠাস করে রাখে বাংলাদেশের কিশোররা। তবে বাকি ৮৬ মিনিটে ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। ২-০ গোলের জয়েই উঠে যায় ফাইনালে।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ লিড নিয়েছিল পাকিস্তানের ডিফেন্স আর গোলরক্ষকের ভুলে। ডান দিক থেকে অপু রহমানের বাড়ানো বল ক্লিয়ার করতে পারেননি পাকিস্তানের রক্ষনের কেউ। বল চলে গিয়েছিল দলটির গোলরক্ষকের কাছে। ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানের গোলরক্ষক। রাখতে পারেননি। বল ছুটে গেলে অপু হালকা প্লেসিংয়ে পাঠান পাকিস্তানের জালে।

বাংলাদেশ লিড দ্বিগুণ করে পরের মিনিটেই। দর্শনীয় গোল করেন অপু রহমান। বাম দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে পাকিস্তান গোলরক্ষককে বোকা বানান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন মাহিন। নাজমুল হুদা ফয়সালের ডিফেন্সচেরা পাস মাহিনের পায়ের সামনে দিয়ে বাইরে চলে যায় বাইরে। যখন পাকিস্তানের গোলরক্ষক ছিলেন বেশ দূরে।

রাত ৮ টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে শনিবার ফাইনাল খেলবে গোলাম রাব্বানী ছোটনের দল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম