• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

৩১ দফায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে খেলাধুলাকেও গুরুত্বারোপ করা হয়েছে’

প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪৮
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪৮

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১নং সদস্যও।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে কর্ণকাঠী জি.আর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে চরকাউয়া ইউনিয়ন ক্রিকেট টুর্ণামেন্ট এর চূড়ান্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

আবু নাসের বলেন, তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভেতরে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থ ভাবে গড়ে উঠে। সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে উঠে। আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।

এসময় তিনি অভিভাবকদের প্রতি পরামর্শ স্বরূপ তিনি বলেন, আমাদের সন্তানরা যাতে কখনও কোন অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায়। আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানরা কীভাবে পরিপূর্ণ ভাবে একটি মানবিক সন্তান ও একটি সুসন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

পাঠ্যপুস্তকে নতুনভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে হবে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা উল্লেখ করেন, পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের সন্তানদের ভুল ইতিহাস শিখিয়েছিল।

সদর উপজেলার কর্ণকাঠী আদর্শ ক্লাবের দাতা সদস্য আব্দুল মতিন সিকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মামুন সরদার গণী, একতা সামাজিক ক্লাবের সভাপতি বাদল কারার, ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহাগ সিকদার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম