• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

৩২ নম্বরের নির্মাণাধীন সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩১
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩১

 

জনতার আওয়াজ ডেস্ক

কয়েকদিন ধরে আলোচনায় থাকা ধানমন্ডি ৩২ নম্বরের একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদস্বরূপ ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ‘ছাত্র-জনতা’। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে (যা ‘সিআরই’ র ভবন নামে পরিচিত) উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে।

এরপর থেকেই আলোচনা সৃষ্টি হয় এখানেও একটি ‘আয়নাঘর’ রয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থেকে। অনেকে দাবি করেন, এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কী রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি থেকেই এই আলোচনা সৃষ্টি হয়। অবশেষে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম