• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

৭ মিনিটে পদ্মাসেতু পার হলো শরীয়তপুরের বাস

প্রকাশ: রবিবার, ২৬ জুন, ২০২২ ১২:১৪
আপডেট: রবিবার, ২৬ জুন, ২০২২ ১২:১৪

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর থেকে ঢাকাগামী প্রথম বাসটি ২ মিনিটে টোল দিয়ে ৬মিনিট ৫৯ সেকেন্ডে পদ্মা সেতু পার হয়েছে । রোববার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় শরীয়তপুর পৌর বাস টার্মিনাল থেকে ঢাকার সায়েদাবাদের উদ্দেশ্যে ছেড়ে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাস পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় পৌঁছায় সাড়ে ৯টায়।এরপর ২ মিনিটে টোল দিয়ে ৬ মিনিট ৫৯ সেকেন্ডে পদ্মা সেতু পার হয়েছে এ বাসটি। শরীয়তপুর সুপার সার্ভিসের বাসচালক দেলোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সেতু পার হওয়ার জন্য লাইনে ছিল দক্ষিণের ২১ জেলার কয়েক হাজার মোটরসাইকেল। সরেজমিন টোলপ্লাজায় গিয়ে দেখা যায়, ঢাকায় যাওয়ার জন্য দক্ষিণের ২১ জেলার কয়েক হাজার মোটরসাইকেলের ভিড় করছে। মোটরসাইকেল গুলোর কারনেই যানজটের সৃষ্টি হয়েছিল। তবে প্রতিটি যানবাহনে দেড় থেকে ২ মিনিটে টোল আদায় করতে দেখা গেছে।
বাসচালক দেলোয়ার হোসেন বলেন, ৩০ বছর ধরে গাড়ি চালাই। আর নিজের এলাকায় সরাসরি গাড়ি চালিয়ে আসতে পারি নাই। ফেরিতে নানান ঝাক্কি ঝামেলা, চাঁদা দিয়ে সামনে যাওয়া লাগছে। সরকার নির্ধারিত ২৪০০ টাকা টোল দিয়েছি মাত্র ২ মিনিটে । আর ৬ মিনিট ৫৯ সেকেন্ডে পদ্মা সেতু পার হয়েছি। এত অল্প সময়ে পদ্মা পার হবো স্বপ্নেও ভাবিনি৷ দুই ঘণ্টায় ঢাকা যাবো অনেক ভাল লাগছে। যখন পদ্মা সেতুর ওপর স্টেয়ারিং হাতে গাড়ি চালাচ্ছিলাম, মনে হচ্ছিল পৃথিবীটাই হাতে মুঠোয়।
বাসের যাত্রী সাইফুল ইসলাম ও হুমায়ুন কবীর বলেন, কি যে ভাল লাগছে বোঝাতে পারবো না। বারবার মনে পড়ছিল কত মানুষ পদ্মা পার হতে গিয়ে জীবন দিয়েছে। যখন পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল হৃদয়টা পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ হয়ে গেছে।
খুলনা থেকে আসা যাত্রী বাবুল বলেন, যানবাহন চালুর প্রথমদিনেই পদ্মা সেতু পার হবো। তাই ঢাকা যাচ্ছি। রাতেই আবার ফিরবো।
শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেন, সকাল সাড়ে ৮টায় উদ্বোধনী বাস ছেড়ে যায়।আজ থেকে ১৫টি বাস চলছে। ননএসি বাসের ভাড়া নিচ্ছি ২৫০ টাকা করে। এছাড়াও প্রায় ৩ শতাধিক বাস প্রস্তত হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম