• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অতিরিক্ত ভাড়া নিলেই আইনগত ব্যবস্থা: হাইওয়ে পুলিশপ্রধান

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৫:২৫
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৫:২৫

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের মানুষের ঈদ যাত্রায় যে সমস্ত পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া।

বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুয়িক রেসপন্স টিম, গোয়েন্দা নজরদারি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রা ত্রিমোড় এলাকায় পর্যবেক্ষণ করা হবে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করবে।

যাত্রীদের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকুন।

খোলা ট্রাক ও বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতে ও চালকদের দ্রুত গাড়ি না চালাতে অনুরোধ জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম