• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

অতিষ্ঠ’ হয়ে চেয়ারম্যানকে জুতাপেটা করলেন প্রবাসীর স্ত্রী

প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৮:৫২
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৮:৫২

 

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রকাশ্যে জুতাপেটা করেছেন এক নারী। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই চেয়ারম্যান।

চেয়ারম্যান আব্দুল ওহাব চান জানান, রাণীনগর থেকে মোটরসাইকেলে করে এলাকায় ফিরছিলেন তিনি। করজগ্রাম বাজারে পৌঁছালে স্থানীয় একজন মোটরসাইকেল থামিয়ে ওয়ারিশান কাগজে সই চান। তিনি মোটরসাইকেল থেকে নেমে কাগজে সই করছিলেন। এ সময় পেছন থেকে ওই নারী জুতা দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। একপর্যায়ে ওই নারী সেখান থেকে চলে যান।

চেয়ারম্যান বলেন, ওই নারীর স্বামী প্রবাসী। তার বাড়িতে স্থানীয় এক ব্যক্তির যাতায়াত নিয়ে প্রতিবেশীরা চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। পরে তিনি তাদের দুজনকে সতর্ক করেন। সেই জেরেই এ ঘটনা ঘটিয়েছেন ওই নারী।

তবে ওই নারী বলেন, ‘দীর্ঘদিন থেকে চেয়ারম্যান চান নানাভাবে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ ছাড়া বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলে আসছে। বেঁচে থাকা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাকে বারবার নিষেধ করার পরেও নানাভাবে বিরক্ত করত। বাধ্য হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু দিন আগে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এর পরেও থামেনি, অতিষ্ঠ হয়ে তাকে জুতাপেটা করেছি।’

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চেয়ারম্যান সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, সোমবার দুপুরে চেয়ারম্যান অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম