• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণ ঘরে ফিরবে না : ডা. ইরান

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৭:৪৯
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৭:৪৯

 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণ ঘরে ফিরে যাবে না।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ-সহ নির্দলীয় সরকারের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের দেশব্যাপী ৭২ ঘণ্টা সর্বাত্মক সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচির সমর্থনে প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ লেবার পার্টি।

মিছিলটি পল্টন মোড় থেকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে পুরানা পল্টন, হাউজ বিল্ডিং, বায়তুল মোকাররম, ক্রীড়া পরিষদ হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

সমাবেশে ডা. ইরান বলেন, ‘ভোটারবিহীন সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করেছে। তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথে নেমে আসায় তারা পরিকল্পিতভাবে সহিংস ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায়।

তিনি আগামী বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণভাবে রেলপথ, সড়কপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি সফল করতে জনগণকে সাথে নিয়ে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ-সম্পাদক রাসেল সিকদার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন ও দফতর সম্পাদক মো: শামিম হোসেন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম