• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন: ফারুক

প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫ ১:৩৭
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫ ১:৩৭

 

জনতার আওয়াজ ডেস্ক

সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আমাদের দাবি সারা দেশের জনগণের দাবি অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন।

রবিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নির্বাচনের দাবিতে এক প্রতি কি অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, দেশের পরিস্থিতি কি? দেশের অবস্থা কি? যখনই বিএনপি দেশ নিয়ে নির্বাচন নিয়ে কথা বলা তখনই একদল আছে তারা বলে, বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। বিএনপি তো নির্বাচনমুখী দল।

তিনি বলেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কথা বলে তাদেরকে বলি তারেক রহমান বা বিএনপি শেখ হাসিনার মত করে ক্ষমতায় আসতে চান না। ২০১৪ সালে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে সরকার গঠন করেছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগ সেরকম করে বিএনপি সরকার গঠন করতে চায় না।

বিরোধী দলের সাবেক এই চীফ হুইপ বলেন, মৃত ব্যক্তি ভোট দিবে এরকম নির্বাচন বিএনপি চায় না। বিএনপি দিনের ভোট রাতে হোক এটা চায়না। বিএনপি চায় একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন।

ড. মুহাম্মদ ইউনূস এর উদ্দেশ্য তিনি বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়। তাই নির্বাচনের রোডম্যাপ আপনাকে দিতে হবে। আমরা হাসিনার মতো ফ্যাসিবাদ হতে চাই না। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাই না। আমরা দেশকে ভালবাসি দেশের জনগণকে ভালোবাসি। দেশের জনগণের ভালোবাসায় আমরা ক্ষমতায় এসেছিলাম। আবার এ দেশের সুষ্ঠু নির্বাচন হলে দেশের জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসবে।

প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, মৎস্য জীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব সরদার সহ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম