• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হলে সমস্যা বাড়ে

প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫ ৩:০০
আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫ ৩:০০

 

জনতার আওয়াজ ডেস্ক
অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোটের (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে ‘জাতীয় ঐকমত্য কমিশন’- এর সাথে এক সংলাপে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা চাই, দেশের মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। কেউ যেন ভোট দিতে বাধ্য করতে না পারে, কেউ যেন টাকার বিনিময়ে ভোট কিনতে না পারে।’

তিনি আরো বলেন, ‘আমরা এমন একটা ভোট চাই, যেখানে মানুষ দীর্ঘ ১৫ বছর পর বলতে পারে, আমি স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি। নিজের পছন্দের সরকার গঠন করতে পেরেছি।’

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘দুর্নীতি দমন কমিশন নিয়ে প্রস্তাবগুলো আমরা পুরোপুরি সমর্থন করি। দেশের গণতন্ত্র গঠনে যতটুকু পারি, আমরা আমাদের ভূমিকা রাখব।’

সংলাপের শুরুতে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘সবার সাথে আলোচনা করে ১৫ জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্য নিয়েই কাজ করছি। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবেই। কিন্তু যেসব বিষয়ে সংবিধান, রাষ্ট্র পুনর্গঠন এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে, সেখানে ঐকমত্য গড়ে তুলতে পারলেই জাতীয়ভাবে উপকৃত হব।’

আলোচনায় আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের কাজ শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। এর উদ্দেশ্য একটি অন্তর্বর্তী সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত এবং ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোর রূপরেখা তৈরি করা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম