• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অনিয়ম ঠেকাতে পদ্মা সেতুতে সেনাবাহিনীর টহল

প্রকাশ: সোমবার, ২৭ জুন, ২০২২ ২:৪০
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২ ২:৪০

 

স্টাফ করেসপন্ডেন্ট

অনিয়ম ঠেকাতে পদ্মা সেতু পারাপারের সময় নির্ধারিত বিধি-নিষেধ পালন নিশ্চিতে কড়াকড়ি আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেতুতে শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।

সোমবার (২৭ জুন) সকাল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পাশাপাশি হেঁটেও কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। কেউ যেন অনিয়ম না করে সে জন্য নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার সেতুর ওপর যেমন চিত্র দেখা গেছে, সোমবার পরিস্থিতি তা থেকে সম্পূর্ণ ভিন্ন। রবিবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া ভিডিওতে সেতুর ওপর রাস্তার পাশে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সোমবার বলতে গেলে খালি ছিল রাস্তা।

সোমবার সেতুর ওপর কোথাও কোথাও গাড়ি থামিয়ে মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই তাদের সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। এদিন পুরো সেতু এলাকাতেই রবিবারের চেয়ে বেশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম