• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

অপুকে নিয়ে মঞ্চে পড়ে গেলেন নিরব!

প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ২:৪৮
আপডেট: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ২:৪৮

 

মঞ্চে নাচার সময় ঢালিউড কুইন অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে উল্টে পড়ে যান নায়ক নিরব হোসেন। গতকাল (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন দেশের চলচ্চিত্রের এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী।

ঘটনা হলো, গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন অপু-নিরব। নাচের শেষ অংশে অপু বিশ্বাসকে কোলে তোলার ব্যর্থ চেষ্টা করেন নিরব। এ সময়ই ঘটে বিপত্তি। ধপাস করে উল্টে পরে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

মঞ্চে এমন অপ্রত্যাশিত ঘটনার বিষয়ে অপু বলেন, ‘বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমার নিজের মানুষ। আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করব, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কাটের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করব, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।’

নিরব দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাকো নাড়াতে না করলে পাগল আরও বেশি করে। আপনারা অনেক বিবেকবান, বিষয়টি বুঝেন।’

যদিও তাদের অনুরোধ কাজে আসেনি। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সাথে রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম