• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবরোধের সমর্থনে ঢাকা কলেজ ছাত্রদলের মিছিল, মূল ফটকে তালা

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৫:৪১
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৫:৪১

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক জোটের টানা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মিছিল ও ঢাকা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

রোববার (৫ নভেম্বর) সকাল ৬টায় ঢাকা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রদলের নেতার্মীরা। পরে ধানমন্ডির পিলখানা গেট থেকে মিছিল শুরু হয়। মিছিল থেকে একজনকে আটকের অভিযোগ করেছে ছাত্রদল।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, অবরোধের সমর্থনে পিলখানা গেট থেকে মিছিল শুরু করে ফরচুন টাওয়ারের সামনে আসলে পুলিশ হামলা করে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তাজবিউল হাসান পা ভেঙে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলহাস মৃধা বলেন, অবরোধের সমর্থনে আমরা ধানমন্ডির পিলখানা গেট থেকে আমরা মিছিল শুরু করি। এ সময় পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে এক নেতার পা ভেঙে যায়। এ সময় শিক্ষাবৃত্তি ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মো. সবুর খানকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

মিছিলে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সজীব, সহ-সাধারণ সম্পাদক চঞ্চল, সহ-সাংগঠনিক শামীম এবং ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সভাপতি শাহীনুর রহমান শাহীন, সহ-সভাপতি ইব্রাহিম কার্দি, শাহাবউদ্দিন ইমন, আবির হাসান, শিহাবউদ্দিন, তাজবিউল,শামীম হাওলাদার, যুগ্ম সাধারণ মামুনুর রহমান, জামাল জেনিন, ইমরান রাজ, গোলাম রাব্বানী আব্দুর রহিম রাজ, রাহাত হাসান, আবু সাইদসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম