• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছে: আবু হানিফ

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:২১
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:২১

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছে: আবু হানিফ
 

বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আবু হানিফ তার পোস্টে বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সদস্য সদস্য এডভোকেট ফজলুর রহমান নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা সময় বক্তব্য দিচ্ছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। ফজলুর রহমান ভুলে গেছেন, যে জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি এখন সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। এই ফজলুর রহমান এক সময় নিষিদ্ধ আওয়ামী লীগ করেছেন, এই জন্য কথায় আছে, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ’।

আবু হানিফ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় লাভ করেন। কিন্তু জয় লাভ করার পর সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। মান অভিমানে তিনি বিএনপি সরকারের বিরোধিতার নামে যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন। অথচ গত কয়েকদিন গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া,মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের বিষয়ে ফজলুর রহমান ও রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ করে নাই।

পোস্টের শেষে এ নেতা বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান এবং রুমিন ফারহানার বক্তব্য ও কার্যকলাপে মনে হচ্ছে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম