• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবরোধ সমর্থনে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৫:২১
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৫:২১

 

নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াতের ডাকা ১২ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার মতিঝিল শাপলা চত্ত্বর থেকে নটরডেম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। এছাড়া ধানমণ্ডি এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম