• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

অভিনয় আমার ভালোবাসার জায়গা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৯:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৯:৪৪

 

‘খোঁজ দ্য সার্চ’র মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন তিনি। টালিউডের ছবিতেও কাজ করেছেন।  রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা। সম্প্রতি ববির ‘পাপ’ মুক্তি পেয়েছে; বেশ কিছু চলচ্চিত্র নিয়ে ব্যস্ত তিনি। তার সঙ্গে সমসাময়িক কাজ নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল

ঈদের শুভেচ্ছা। কেমন কাটালেন এবারের ঈদ?

ধন্যবাদ। আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে আমি সব সময়ই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আমার কাছে ঈদ মানেই পরিবারের সবাইকে নিয়ে উৎসবের খুশি ভাগাভাগি করে নেওয়া। আর নেওয়ার থেকে দেওয়ার আনন্দটা অনেক বেশি। এ ভাবনা থেকে আমি প্রতিবারই ঈদের আনন্দ এতিমদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। এবারও তাই করেছি।

অন্য ঈদের চেয়ে এই ঈদ কতটা স্পেশাল ছিল?

সব উৎসবই আমার কাছে স্পেশাল। তবে এবারের ঈদ আমার জন্য বিশেষ অন্য আরেকটা কারণে সেটা হলো, ঈদে আমার অভিনীত সৈকত নাসিরের ‘পাপ’ ছবিটি মুক্তি পেয়েছে।

পরিবারের জন্য ঈদে নিজেই রান্নাবান্না করে থাকেন…

ঈদে টুকটাক রান্না করি। চিকেনের আইটেমগুলো আমার বেশি পছন্দের। তাই সর্বদা চিকেন রোস্ট-টিক্কা-তন্দুরি করা হয়। আর ঈদ মানে চটপটি আমার চাই-ই চাই। এটাও আমি নিজে করি, পরিবারের অন্যরাও এটা পছন্দ করে।

দর্শকের সঙ্গে সিনেমা হলে ‘পাপ’ দেখা হয়েছে কি?

হুমম দেখেছি। কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে ভক্তদের  সঙ্গে আমরা সবাই ‘পাপ’ সিনেমা দেখেছি। আসলে দীর্ঘদিন পর আমার সিনেমা মুক্তি পেয়েছে। তাই দর্শকের সঙ্গে উপভোগ করতে ভালোই লেগেছে। আর সিনেমার জন্য প্রচারণা খুব গুরুত্বপূর্ণ। সিনেমা যতই ভালো হোক, বার্তাটা যদি দর্শকের কাছে পৌঁছানো না যায়, তাহলে সেটি সফল হওয়ার সম্ভাবনা খুব কম।

সিনেমাটিতে শায়লা চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিতে নিজেকে প্রস্তুত করতে কতটা পরিশ্রম করতে হয়েছে?

আমার অভিনীত এ ছবিটি মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একেবারেই আলাদা। এটি একটি ক্রাইম থ্রিলার ছবি। একটি নতুন জনরার ছবি। দর্শক নতুন স্বাদের কিছু পাবেন এখানে। কারণ এ ধরনের ছবি সাধারণত খুব একটা তৈরি হয় না আমাদের এখানে। আর আমার চরিত্রটিও একটু অন্যরকম। প্রথমবার এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার চরিত্রে অভিনয় করেছি। চেষ্টা করেছি বেটার ইফোর্ট দেওয়ার। আসলে প্রত্যেক চরিত্রের জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে পরিশ্রম করতে হয়। ওই জায়গা থেকে এ চরিত্রটির জন্যও পরিশ্রম করতে হয়েছে। এখনকার দর্শকদের রুচি বদলে গেছে। তারা এখন ভালো গল্পের ছবি দেখতে চায়। রোমান্টিক, অ্যাকশন, ক্রাইম-থ্রিলার সব ধরনের গল্পই খোঁজে।

এমন কোনো পাপ করেছেন কি যা এই সিনেমার গল্পের সঙ্গে মিলে যায়?

আমি এখানে কোনো পাপ করিনি। যারা পাপ করেছিল তাদের পেছনে ছিলাম…হা হা হা।

নতুন সিনেমার খবর কী?

লন্ডনে নতুন একটি সিনেমার কাজ শেষ করে এসেছি। নাম ‘বেঈমান’। ওইখানে আমার দুটি সিনেমা করার কথা ছিল। তবে টাইম ও ওয়েদারের জন্য সেটা সম্ভব হয়নি।

সবাই নিজেকে চাইছে প্রমাণ করতে। সেই পরিপ্রেক্ষিতে এই চ্যালেঞ্জের একজন হিসেবে আপনার অভিমত কী?

১১-১২ বছর ক্রস করছে কাজ করছি আমি। মাঝে তো কভিডের কারণে কোনো কাজ হয়নি কারোর। দর্শক-ভক্তরা প্রায়ই আমাকে নক করছেন। আরও কাজ দেখতে চান আমার। কিছু চ্যালেঞ্জিং চরিত্র করেছি নিজেকে অন্যভাবে উপস্থাপনের জন্য। আমি মনে করি, এসব ভিন্ন ধরনের গল্প আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভালো কিছু।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম