• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৮
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
এই সরকারের কোনও একটা অংশের সঙ্গে সম্পর্ক না থাকলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মিছিল করতে পারতো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণ যাদের রক্ত দিয়ে বিতাড়িত করেছে, তাদের সঙ্গে গোপনে যদি এই সরকারের কোনো একটা অংশের সম্পর্ক না থাকে, তাহলে কী করে গতকাল বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে পারলো? সরকারের আশ্রয়-প্রশ্রয় না থাকলে যেখানে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও ল-এনফোর্সিং এজেন্সি আছে– তাদের সামনে প্রতিটি জেলায় আওয়ামী লীগের মিছিল করলো, কেউ কি বিশ্বাস করবে সেখানে সরকারের ইঙ্গিত নেই। নিশ্চয় আছে।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে আছেন, তারা মুখে মুখে বলছেন– আমরা আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী; ধরে আনবো, বিচার করবো। বিচার কোর্ট করছে, আর আপনারা বড় বড় আসামিদের জামিন দিচ্ছেন মিছিল করতে, যাদের ধরতে পারছেন না। দিল্লির সাথে গোপনে সরকারের ভেতরে কোনো অংশের যে সম্পর্ক নেই; তা আপনাদের (সরকার) প্রমাণ করতে হবে।’

শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ওদিকে দিল্লি থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। উনি নাকি ডিসেম্বরে দেশে ফিরবেন। আসেন, কোনো সমস্যা নাই, দেশবাসী প্রস্তুত হয়ে আছে। এতো সস্তা না, দেশের আইন-কানুন, আদালত আছে। পলাতক আসামি হিসেবে আপনার যে সাজা হয়েছে, দেশে এসেই কিন্তু সেই সাজাই ভোগ করতে হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, তবে আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। এই বর্বর, খুনি, ফ্যাসিস্টদের সঙ্গে কোনো আঁতাত বা তাদের এই দেশের মাটিতে রাজনীতি করতে আর কোনো সুযোগ দেওয়া দেওয়া হবে না।’

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, সংসদীয় মুখপাত্র নাজিবুর রহমান মোমেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম