• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

আব্দুর রহিমের মা’র চোখের জলে এই সরকার ভেসে যাবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ৬:১০
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ৬:১০

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি জনগনের দল, তাই আমরা জনগনের পক্ষে কথা বলি। আর জনগনের পক্ষে কথা বললে আওয়ামী লীগের সহ্য হয় না। তাদের গায়ে জ্বালা ধরে। আওয়ামী লীগ তখন পাগল হয়ে যায়। আর জনগনের পক্ষে কথা বলেলেই তারা গুম ও খুনের উৎসবে মেতে উঠে।

এটি তাদর চারিত্রিক সমস্যা। তাদের পুরাতন অভ্যাস অনুযায়ী জনগনের দাবী নিয়ে যখন ভোলার রাস্তায় আমাদের ভাই আব্দুর রহিম নেমেছিল তখনই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার ভাইকে হত্যা করেছে।

তিনি বলেন, নিহত আব্দুর রহিমের মা আজ হাহাকার করছেন। অশ্রু ভেজা নয়নে তার প্রশ্ন হচ্ছে- ‘আমার ছেলে তো নিজের স্বার্থের জন্য কোন কথা বলেনি, আন্দোলন করেনি। আমার ছেলে তো জনগনের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে। এই ছেলেই ছিল আমার পরিবারের একমাত্র ভরসা। এখন আমরা কোথায় যাব, কি খাবো?’ অসহায় এই মায়ের এসব প্রশ্নের উত্তর কে দেবে, তার চেখের জল কে মুছে দেবে? শুধু এক আব্দুর রহিমের মা ই নয়, এভাবে হাজারো আব্দুর রহিমের মা এভাবে নিরবে চেখের অশ্রু জড়াচ্ছেন। এসব মায়ের চোখের জলেই আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় ভোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিম হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বন্যায় কৃষকদের ফসল ভেসে গেছে। পানি নামার পর কৃষকরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক তখনই সরকার পরিকল্পিত ভাবে সারের দাম প্রতি কেজিতে ৭ টাকা করে বাড়িয়েছে। তারা এদেশের মানুষকে বাঁচতে দেবেনা। তাই বেঁচে থাকতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করতে হবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগের গুম ও খুনের নৈরাজ্যে দেশের মানুষ অতিষ্ট। মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারেনা। আমাদের ভাই আব্দুর রহিমের রক্ত বৃথা যাবেনা। এসব হত্যাকান্ডের বিচার একদিন হবে ইনশাআল্লাহ। সেই সময় আওয়ামী লীগ পালাবারি রাস্তা খৌঁজে পাবে না।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহির সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আশফাক আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, নুমান উদ্দিন মুরাদ, নজরুল ইসলাম, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট সাঈদ আহমদ, সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, মাহবুবুর রহমান ফয়সল, আহাদ চৌধুরী শামীম, মাহবুব আলম, আবুল কাশেম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম