• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম, পেতে পারেন বড় পদ

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:০৬
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:০৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আমজনতার দলে যোগ দিয়েছেন আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। দলটিতে তাকে বড় কোনো পদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে আমজনতার দলের একটি সূত্র।

আজ রোববার (২৮ ডিসেম্বর) হিরো আলমও এমন তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হিরো আলম বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম। এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

তিনি আরও বলেন, আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজকেই সংবাদ সম্মেলন করে সব কিছু জানাব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম