• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমরা এদেশে জনগণের সরকার চাই : মঈন খান

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৪:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৪:৫৬

 

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে না, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য স্পষ্ট। আমরা এদেশে জনগণের সরকার চাই। জনগণের সরকার প্রতিষ্ঠা করার একটি মাত্র উপায়, সেটি হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে তাঁতী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আমরা যে নির্বাচনে যাবো, সে নির্বাচন হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। এমন কোনো নির্বাচনে যাবো না- যেখানে ফলাফল পূর্বনির্ধারিত। এমন কোনো নির্বাচনে যাবো না, যে নির্বাচনে চারটি বাটন টিপলে ফলাফল বেরিয়ে আসে। চারটি বাটন হচ্ছে- ডিসি, ওসি, টিএনও ও এসপি। ঢাকা থেকে আওয়ামী লীগ সরকার যখন নির্বাচনের চারটি বাটন চাপ দেয় তখন ফলাফল প্রিন্টআউট হয়ে বেরিয়ে যায়। নির্বাচন কী হয়েছে না হয়েছে তার সঙ্গে সে প্রিন্টআউটের কোনো সম্পর্ক থাকে না। সেই নির্বাচনে বিএনপি কোনদিন যাবে না।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, দেশের ১৭ কোটি মানুষের জন্য যদি সরকার এতই ভালো কাজ করে থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে এত ভয় কেন? মুখে যত কথাই বলুক, তাদের অন্তরে জানা হয়ে গেছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। সেটা জানে বলেই তারা আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শিক্ষা সম্পাদক মো. ওবায়দুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম