• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আমি নায়লা নাঈম— এমন একটি পরীর রাজ্য চাই, কেন বললেন

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:০৭
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:০৭

আমি নায়লা নাঈম— এমন একটি পরীর রাজ্য চাই, কেন বললেন
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
আলোচিত ঢালিউড অভিনেত্রী পরীমনি নানা কারণে প্রায়ই খবরের শিরোনামে আসেন। ব্যক্তিগত জীবন, আইনি জটিলতা কিংবা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তার সরব উপস্থিতি নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

 

সম্প্রতি ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে আলোচনায় আসেন পরীমনি। সেই সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে একপক্ষ তাকে সমর্থন জানালেও অন্যপক্ষ কঠোর সমালোচনা করছে।

পরে এক ভিডিওবার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়। সেই সঙ্গে বিবেকের কাছে ছোট হয়ে যাই।’

 

এরপরই পরীমনির ঘটনার সূত্র ধরে সংশ্লিষ্ট সাংবাদিককে কাঠগড়ায় দাঁড় করান প্রভা। তিনি বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’

এবার পরীমনিকে নিয়ে চলা এসব বিতর্কের মাঝেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন আলোচিত মডেল ও চিকিৎসক নায়লা নাঈম। সেই পোস্টে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। পরীমনির সাহসিকতার প্রশংসা করে তিনি লিখেছেন, ‘East or

 

পরীমনি কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা আলোচনার মধ্যে নায়লা নাঈমের এই প্রকাশ্য সমর্থন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নারীদের দৈনন্দিন নানা ধরনের হয়রানি ও ইভটিজিংয়ের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে নায়লা নাঈম বলেন, রাস্তাঘাটে হাঁটার সময় বা পাবলিক বাসে নারীদের প্রতিনিয়ত মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হতে হয়। ভিড়ের মধ্যে বা বাসের সিটে বখাটেদের অশালীন আচরণ এবং লোকাল বাসে নারীদের সম্মান না দেখানোর সংস্কৃতির তীব্র সমালোচনা করেন তিনি। এমন সব পরিস্থিতিতে প্রতিবাদ জানানো ব্যক্তিদের সাহসিকতার প্রশংসা করেন নায়লা নাঈম।

এ অভিনেত্রী বলেন, কার দোষ ছিল কি ছিল না সেই বিচারে না গিয়ে চোখের সামনে এমন প্রতিবাদ হতে দেখাটা এক ধরনের মানসিক শান্তি দেয়। তিনি বলেন, ‘মাইয়াডারে দিন দিন আমার এত ভালো লাগে ক্যা? আমি নায়লা নাঈম— এমন একটি পরীর রাজ্য চাই!’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম