• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আলাদা হচ্ছেন অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক?

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:০৮
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:০৮

আলাদা হচ্ছেন অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার পর শুরু হয়েছিল তাদের প্রেমের গুঞ্জন। এরপর বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে বলিউড অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারিকে। তিন বছরের বেশি সময় ধরে তাদের সম্পর্কের কথা শোনা গেলেও কখনোই তা প্রকাশ্যে স্বীকার করেননি দুজন। এবার সেই সম্পর্কের ইতি টানার খবর সামনে এসেছে।

 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিম ও পলক। বিচ্ছেদের উদ্যোগ নাকি নিয়েছেন ইব্রাহিম। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করতে চান না তারা।

এক সূত্রের ভাষ্য, ‘বিচ্ছেদের কারণ আমরা জানি না। তবে সিদ্ধান্তটি বন্ধুত্বপূর্ণভাবেই হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করার পরিকল্পনা তাদের নেই। আপাতত দুজনই নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দেবেন।’

 

তবে এই বিচ্ছেদের প্রভাব পড়েছে তাদের পেশাগত কাজেও। একসঙ্গে কয়েকটি শুটিং করার পরিকল্পনা ছিল তাদের। সেগুলোর কিছু বাতিল করা হয়েছে, আবার কিছু অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলে দাবি করেছে ওই সূত্র।

২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় পালককে পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে মুখ লুকাতে দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন সময় একসঙ্গে ঘোরাঘুরি ও ছুটি কাটানোর খবরও সেই গুঞ্জনকে আরও উসকে দেয়।

পলক টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে ইব্রাহিম অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ছেলে। তবে সম্পর্কের গুঞ্জন কিংবা বিচ্ছেদের খবর—কোনোটিই এখন পর্যন্ত তারা নিজ মুখে বলেননি।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম