• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগ ও বিএনপিকে ডিএমপির ‘হ্যাঁ’, জামায়াতকে ‘না’

প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ১০:৫৯
আপডেট: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ১০:৫৯

 

নিউজ ডেস্ক

রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) নিজেদের পছন্দের ভেন্যুতে সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে এক্ষেত্রে জামায়াতকে কোনো ধরনের অনুমতি দেওয়া হবে না। এমন তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

তিনি জানান, আ.লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। এ জন্য বিএনপিকে কয়েকটি শর্তসাপেক্ষে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

হাবিবুর রহমান আরও বলেন, ‘শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম