• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আশুলিয়ায় প্রকাশ্যে সড়কে এলোপাতাড়ি কুপিয়ে নারী শ্রমিককে হত্যা

প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৫:০৯
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৫:০৯

 

আশুলিয়ায় প্রকাশ্যে সড়কে এলোপাতাড়ি ছরিকাঘাতে কুইন্স খাতুন (৩৯) নামে এক নারী পোশাক শ্রমিক হত্যার শিকার হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনের দাবী, পারিবারিক কলহের জের ধরে সাবেক স্বামী তাকে কুপিয়ে হত্যা করেছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে আশুলিয়ার জামগড়ায় এই ঘটনা ঘটে। হত্যার শিকার কুইন্স খাতুন নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দস মিয়ার মেয়ে। বর্তমানে আশুলিয়ার কাঠালতলা এলাকায় এমারত মিয়ার বাড়িতে ভাড়া থাকত ও এনভয় নামে কারখানার পোশাক শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে তাকে এলোপাতারি ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, কুইন্সের সাথে আজাদ নামে এক ব্যক্তি বিয়ে হয়। তার গ্রামের বাড়িও নওগাঁয়। আজাদ নেশাগ্রস্থ মানুষ। পারিবারিক কলহের জের ধরে এক বছর আগে তাদের তালাক হয়ে যায়। এরার থেকে বিভিন্ন ভাবে আমার ভাগ্নিকে পথে-ঘাটে বিরক্ত করে আসছিল। আজকে সড়কে আজাদ ছুরিকাঘাত করে হত্যা করেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে সাবেক স্বামীর হাতে হত্যার শিকার হয়েছে কুইন্স নামে এক পোশাক শ্রমিক। নিহতরে মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্ত পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম