• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে ফসলি জমির মাটি কেটে বিক্রি আটক ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১২:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১২:৫০

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ মাচ) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা চকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন, মো. রতন মিয়ার ছেলে মো. কাউসার (৩৫), সোহেল মোল্লার ছেলে দীপু মোল্লা (৩০), ইমান আলীর ছেলে রুবেল (৩২), আমির আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং মৃত আ. ছামাদ মিয়ার ছেলে মো. কাউসার মিয়া (২৫)।
স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ ছিল। এতে কৃষিজমি নষ্ট হয়ে পরিবেশেরও ক্ষতি হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের আটক করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন বলেন, কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ফসলি জমি কেটে মাটি বিক্রির মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম