• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে মুখোমুখি পুলিশ ও ছাত্র-জনতা

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫ ১০:৫৩
আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫ ১০:৫৩

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অর্থাৎ অন্তর্বতী সরকার প্রধানের বাসভবন যমুনার দিকে যাওয়ার রাস্তায় মোড়ে পুলিশ ও ছাত্র-জনতা মুখোমুখি অবস্থান নিয়েছে।

শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যমুনায় যাওয়ার সকল পথ আটকে দিয়েছে ব্যারিকেট দিয়ে। কাকরাইল, মিন্টু রোড (ডিএমপি), ইস্কাটনের সকল প্রবেশ পথ বন্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্র-জনতা অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এলাকা।

এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে ‘এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলে ছাত্র-জনতা যমুনা অভিমুখী যাওয়ার সিদ্ধান্ত নেয়। সামনে এগিয়ে এলে, পুলিশের ব্যারিকেড থাকায় সেখানে বসে পড়েছে ছাত্র-জনতা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম