• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইরানে হিজাব না পরা নারীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৯:৪০
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৯:৪০

 

হিজাব না পরা নারীদের শনাক্ত করতে এবং শাস্তি দিতে প্রকাশ্য স্থানগুলোতে ক্যামেরা বসানোর কথা ভাবছে ইরানি কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান হারে নারীরা বাধ্যতামূলক ড্রেস কোড অমান্য করায় এই নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, কেউ নিয়ম ভাঙলে তাকে একটি টেক্সট মেসেজ করে সতর্ক করা হবে।

এদিকে সূত্রের খবর, ইরানে অনেকে নারী তারা হিজাব ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে। এতে নাকি সে দেশের ধর্মীয় ইমেজে আঘাত লাগছে। তার জের ধরেই এবার এই নয়া নজরদারি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ইরানে ২২ বছর বয়সী কুরদিশ তরুণীর মৃত্যু হয়েছিল নীতি পুলিশের হেফাজতে। এরপরই রাস্তায় বেরিয়ে এসেছিলেন নারীরা। তারা তাদের হিজাব খুলে ফেলেছিলেন। মাহাসা আমিনিকে গ্রেফতার করা হয়েছিল তিনি হিজাব পরেননি বলে। আর এরপর থেকেই ইরানে হিজাব না পরার একটা প্রবণতা তৈরি হয়েছে বলে খবর। কার্যত প্রতিবাদের অঙ্গ হিসাবেই এই হিজাব না পরার প্রবণতা।

এমনকি নীতি পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে পর্দানসীন থাকতে চাইছেন না নারীদের একাংশ। মলে, রেস্তরাঁতে, দোকানে একাধিক নারীকে দেখা যাচ্ছে তারা বোরকা, হিজাব ব্যবহার করছেন না। মুখ, চুল না ঢেকেই তারা বেরিয়ে পড়ছেন। এনিয়ে ইন্টারনেটে নানা ভিডিও ঘুরছে। এই প্রবণতা নাকি ক্রমশ বাড়ছে ইরানে। তবে এবার সেই ‘নিয়ম ভঙ্গকারীদের’ রুখতে বিশেষ নজরদারির ব্যবস্থা। এবার সিসি ক্যামেরায় নজরে রাখা হবে সেই নারীদের যারা হিজাব পরছেন না, মুখ ঢাকছেন না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম