• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:৫১
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:৫১

ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

ইসরাইলের নির্বাচনে অর্থের বিনিময়ে আরব রাজনৈতিক দল রা’আমের পক্ষে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের সেগেভ শালোম ও আরআরা বেনেগেভ এলাকার বাসিন্দা ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ইসরাইলি পুলিশের ভাষ্য, নির্বাচনের আগের দিন ভোটারদের রা’আম পার্টির পক্ষে ভোট দিতে ঘুষ দেওয়ার চেষ্টা করছিলেন সন্দেহভাজনরা।

এ ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সন্দেহভাজনদের কাছে নগদ অর্থভর্তি খাম ও রা’আম নেতা মানসুর আব্বাসের জন্য নির্ধারিত ব্যালট পাওয়া গেছে।

নেতানিয়াহু নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় ভোটারদের লিকুদ পার্টির পক্ষে ভোট দেওয়ার আহ্বানও জানান।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভোট গ্রহণ শুরুর প্রায় চার ঘণ্টা আগে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তাদের কাছাকাছি কোনো ভোটকেন্দ্রে কিংবা ভোট দিতে আসা লোকজনের পাশে আটক করা হয়নি।

এদিকে অভিযোগ অস্বীকার করে রা’আম পার্টি বলেছে, তাদের কর্মীদের আচরণে কোনো অনিয়ম ছিল না। দলটির দাবি, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নিয়ন্ত্রণাধীন পুলিশ আরব সমাজের ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ অর্থভর্তি কয়েকটি খাম জব্দ করা হয়েছে। এসব খামে কয়েক দশ হাজার ইসরায়েলি শেকেল ছিল। এ ছাড়া তদন্তসংশ্লিষ্ট বলে সন্দেহ করা কিছু নোট ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনকে দক্ষিণাঞ্চলীয় জেলার জালিয়াতি তদন্ত ইউনিটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে মঙ্গলবারই আদালতে হাজির করার কথা রয়েছে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম