• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

এই দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে: ব্রি. জে. নাজমুল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ২:২৫
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ২:২৫

 

রাঙ্গামাটি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
এই দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন রাঙ্গামাটি রিজিয়নের জোন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

তিনি বলেন, “ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসী যারা রয়েছেন, আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই। এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে। আপনাদের আমরা অনেক ছাড় দিয়েছি। আপনাদের আমি এতটুকু নিশ্চিত করতে চাই রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে, আপনাদের এই দেশ হতে বিতাড়িত হতে হবে। যাদের মদতে আপনারা কাজ করছেন আপনাদের ওই দেশেই চলে যেতে হবে।’’

আজ বুধাবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাঙামাটি শহরের তবলছড়ি শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Ezoic

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে যে আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পছন্দ করি। সকল জাত, সকল ধর্ম আমাদের মাঝে কোম ভেদাভেদ নাই। সমস্যা হচ্ছে কিছু কুচক্রী মহল আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। অতি সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারাতে যেটা হয়েছে এটা আমাদের বিশ্বাসের মাঝে ফাটল ধরাতে পেরেছে। কিন্তু আমরা আনন্দিত আমাদের মাঝে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারে নাই। যার ফলে আমরা শান্তিপূর্ণ ভাবে এই দিনটি পালন করতে পারছি।

এই পাহাড় আমাদের এই দেশ আমাদের। তাই আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এই দেশ আমাদের প্রস্তুত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম