• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

এ বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর?

প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২৬
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২৬

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
লেখক রাহুল মোদীর সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বিভিন্ন সময়েই তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। এরপর থেকেই জল্পনা তুঙ্গে। যদিও অভিনেত্রী স্বীকার করতে চাননি যে তিনি প্রেমে রয়েছেন, সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি বিয়ের সানাই বাজতে পারে।

বিভিন্ন সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে, বিয়ে নিয়ে প্রশ্ন রাখা হলেও শ্রদ্ধা তা এড়িয়ে গিয়েছেন। তবে সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে রাহুল তার ‘প্রিয় বান্ধবী’র কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। শ্রদ্ধা খেতে বসেছেন। লেখক সেই মুহূর্ত ক্যামেরায় ধরতেই লজ্জায় ‘হ্যাট’ বলে উঠেছেন নায়িকা।

তার পরেই বলিউডে গুঞ্জন, ক্রমশ নিজেদের প্রেম প্রকাশ্যে আনছেন যুগলে। তা হলে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন তারা? যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম