• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

এ বছরের ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিষয়টি জানান।

তিনি বলেন, যেহেতু জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেহেতু বইমেলা কখন হবে এটি নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ডিসেম্বরে হওয়া নিয়ে বেশ কথা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বাংলা একাডেমির এই কর্মকর্তা আরও বলেন, আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে বাংলা একাডেমিতে একটি মিটিং আছে। এই মিটিংয়ের পরই মূল বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে। মিটিংয়ের পরেই সবাইকে জানিয়েও দেওয়া হতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম