• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ওবায়দুল কাদেরের প্রশ্নবিএনপি’র অবরোধে নেতৃত্ব দেবেন কে?

প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ১:৫১
আপডেট: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ১:৫১

 

অনলাইন ডেস্ক

বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল জেলে অন্য নেতারা পালিয়ে, তাহলে বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কে?

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের আজ যৌথসভা ডাকা হয়েছে।
ওবায়দুল কাদের এসময় আরও বলেন, বিএনপির অবরোধের সঙ্গে পাল্টা কোনো কর্মসূচি দেবে না সরকার। পূর্বঘোষিত শান্তি সমাবেশ অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম