• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

কনজারভেটিভের নির্বাচনী ইশতেহার/ ১৮ বছর বয়স হলেই বাধ্যতামূলক যোগ দিতে হবে সেনাবাহিনীতে

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ৭:৩১
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ৭:৩১

 

আরিফ মাহফুজ , বিশেষ প্রতিনিধি লন্ডন
ব্রিটেনের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ নেতা ঋষি সুনাক তাঁর পার্টির নির্বাচনী ইশতেহারে বলেছেন যুক্তরাজ্যে কারও বয়স ১৮ বছর পূর্ণ হলেই সবাইকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে হবে. এক বছরের জন্য কিংবা প্রত্যেক মাসের একটি সপ্তাহ শেষের ছুটির দিনে স্বেচ্ছাশ্রম দিতে হবে সামাজিক কাজে।
কনজারভেটিভ পার্টির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ব্যাপারটি সবার জন্য প্রযোজ্য হবে বলে জানা যায়।

সংবাদ মাধ্যম বিবিসি বলছে , আগামী ৪ জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই নির্বাচনী ঘোষণা কাঁপিয়ে দিয়েছে প্রায় গোটা ব্রিটেনকে। সুনাকের এই নির্বাচনী ঘোষণা কার্যকর হলে রাজ পরিবারের সদস্যরাও তার আওতায় পড়বেন কি না তা নিয়েও সংশয় কাটছে না।

ব্রিটিশ প্রশাসনের সিনিয়র মন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ানের মতে, ‘গোটা দুনিয়ায় এই ধরনের ন্যাশনাল সার্ভিস স্কিম অল্পবয়সিদের সব দিক থেকে পরিপূর্ণ করে তুলতে সহায়ক করেছে।
কনজারভেটিভ পার্টির নির্বাচনী ইস্তাহার অনুযায়ী, ১৮ বছর বয়সীরা সেনাবাহিনীতে এক বছর কাজ করার জন্য পারিশ্রমিক পাবে। তবে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদেরও এই কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক কিনা সেটা ঠিক করবে রয়্যাল কমিশন বলে জানিয়েছেন কনজারভেটিভ দলের একজন মুখপাত্র।

অতীতে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের সেনায় যোগ দেওয়ার নজির রয়েছে। প্রিন্স উইলিয়াম নিজে সাড়ে সাত বছর সেনাবাহিনীতে পুরোদস্তুর কাজ করেছেন। গত সপ্তাহে কিং চার্লস আর্মি এয়ার কোর-এর কর্নেল-ইন-চিফের পদমর্যাদা প্রদান করেছেন প্রিন্স উইলিয়ামকে। একটা সময়ে ব্রিটেনে সশস্ত্র বাহিনীতে যোগদান ছিল বাধ্যতামূলক। ১৯৩৯-এর সেপ্টেম্বরে এই মর্মে আইন পাশ করে ব্রিটিশ পার্লামেন্টে। তবে এই ন্যাশনাল সার্ভিসের ব্যবস্থা ধীরে ধীরে উঠিয়ে দেওয়া শুরু হয় এবং ১৯৬৩ সালে সম্পূর্ণভাবে উঠে যায়।
অনেকেই বলছেন , কনজারভেটিভ পার্টি বা এ বারের নির্বাচনী ইশতেহার ঘোষণায় প্রথম বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম