• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কনস্টেবলকে স্যার ডেকে আটক ‘ভুয়া নারী পুলিশ’

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:১৭
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:১৭

 

গাজীপুর প্রতিনিধি

ছবি সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে থানায় প্রবেশের সময় তানিয়া (২৭) নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু তালেব।

পুলিশ জানায়, পাওনা টাকা আদায়ের বিষয়ে অভিযোগ জানাতে থানায় যান তানিয়া। কিন্তু তিনি পুলিশের পোশাক পরে নিজেকে নারী উপ পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করায় দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হয়। পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে দেখা যায়, তানিয়ার পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে আরও পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানা যায়, তানিয়া প্রায়ই পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেসব ছবি ও ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য, পোশাকের উৎস ও কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রিমান্ড আবেদন করা হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম