• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কাঙ্খিত সংস্কার ও বিচার দৃশ্যমান না হলে নির্বাচন হতে পারে না: চরমোনাই পীর

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৮:১২
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৮:১২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশ যখন আগুনের মতো জ্বলছিলো তখন ছাত্র-জনতা রাজপথে নেমে আসে অন্যায়, খুন-খারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোনো অশুভচক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচনে ঘোষণা দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার করে বলছি- রাজপথে ছাড়ি নাই। যতদিন পর্যন্ত দেশের আইন-শৃঙ্খলা সুন্দর না হবে, কাঙ্খিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে- ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না; হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল তিনটায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম আরও বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। এ সময় তিনি বলেন, টেন্ডারবাজী, রাহাজানি, সন্ত্রাস থেকে এবং বিদেশি আধিপত্য থেকে মুক্তির জন্য একমাত্র পদ্ধতি হলো- পিআর পদ্ধতি। এই দাবি আদায়ের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জোড় দিয়ে বলেন, আমরা রাজপথ ছাড়ছি না।

সমাবেশ শেষে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম