• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

কাতার বিশ্বকাপেও খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপি সমর্থকদের

প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ৭:৫১
আপডেট: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ৭:৫১

 

কাতার বিশ্বকাপ ফুটবল মাঠে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ ও ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের প্লাকার্ড হাতে অবস্থান নেন বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাজিল ও সার্বিয়ার খেলা চলাকালে বেশ কয়েকজন টিশার্ট পরে এবং হাতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কয়েকটি ছবি পোস্টও করা হয়েছে।

কাতার বিশ্বকাপের আসরে অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি পুরো বিশ্বের গণতন্ত্রের মুক্তির আন্দোলনের নেত্রী। গণতন্ত্রের প্রতীক। তাঁকে আজ বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার অন্যায়ভাবে আটক করে রেখেছে। তাঁর মুক্তির জন্য দলের অনেক নেতাকর্মী বিশ্বের একটি প্ল্যাটফর্মকে ব্যবহার করছে।’

নজরুল ইসলাম আজাদ আরও বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান সূচনা করছে।”
সূত্রঃ সমকাল

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম