• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কালো নয়, বিজয়ের পতাকা হাতে মিছিল করবে আ’লীগ

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৮:৩৪
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৮:৩৪

 

নিউজ ডেস্ক
বিএনপির কালো পতাকা গণমিছিলে পরিবর্তে পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কালো পতাকা নিয়ে বিএনপি শোকের মিছিল নামিয়ে আন্দোলনের বারোটা বাজিয়েছে। আগামী ১ তারিখে লক্ষ লক্ষ তরুণদের সমাবেশ করবে আওয়ামী লীগ। শোকের কালো পতাকা নয় বিজয়ের পতাকা হাতে লক্ষ তরুণদের মিছিল দেখাবে আওয়ামী লীগ।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কর্মসূচির ঘোষণা করেন তিনি। কাদের বলেন, বিএনপি বলে গণমিছিল, যে মিছিলের জনগণ নেই সে মিছিল গণমিছিল হয় কি করে। বিএনপিকে এবার আওয়ামী লীগ মিছিল কাকে বলে দেখাবে। আওয়ামী লীগের মিছিল মানে জনগণের ঢল।

তিনি বলেন, বিএনপি নেতাদের গলার জোর কমে গেছে মিছিলের শক্তি নেই, তাদের আন্দোলনের মরা গাঙ্গের ঢেউ আসে না। বিএনপির আন্দোলন গরুর হাটে ধ্বংস হয়েছে। সমাবেশের নামে পিকনিক পার্টি করে বিএনপি। আন্দোলনের নামে নাটক বিএনপি নেতাকর্মীরাও আর চায় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। যেখানে এদেশের ৭০ ভাগ মানুষ যাকে ভালোবাসে সে কেন ক্ষমতা থেকে বিদায় নিবে? যেখানে দেশের ৭০ ভাগ মানুষ সেখানে শেখ হাসিনাকে চায় সেখানে তাকে নামানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি।

কাদের প্রশ্ন রাখেন, মানুষ যাকে ভালোবাসে তাকে বিএনপি ক্ষমতা দেখে বিদায় দিবে কি করে? রোহিঙ্গাদের সহযোগিতা করতে শেখ হাসিনা সরকার ছাড়া কেউ এগিয়ে আসেনি। আর বিএনপি নিষেধাজ্ঞা ও ভিসানীতির আতঙ্ক ছড়ায়। এ দেশ মুক্তিযোদ্ধাদের দেশ, কোন অপশক্তিদের নয়, বিএনপির মতো দুর্নীতিবাজদের হাতে বাংলাদেশের ক্ষমতা নিরাপদ বলে আমরা মনে করি না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে আগামী নির্বাচনে বিজয় সুনিশ্চিত।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সমাবেশটি সঞ্চালনা করেন নগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম