• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:৩৬

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’
 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে। শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও এসব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) রাজধানীতে দেশ-বিদেশের ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তা প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত, কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম