• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কোনো সংস্থার গাফিলতির প্রমাণ পেলে বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৭:৩১
আপডেট: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৭:৩১

 

বঙ্গবাজারের আগুনের ঘটনায় যদি কোনো সংস্থার গাফিলতি থাকে আর তার প্রমাণ যদি মূল্যায়ন কমিটির প্রতিবেদনে উঠে আসে তাহলে অবশ্যই তাদের বিচার হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ‌

বুধবার (৫ এপ্রিল) বিকালে পুলিশ সদর দপ্তরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় কোন সংস্থার ত্রুটি অবহেলা থাকলে তা তদন্ত কমিটির মূল্যায়নে ওঠে আসবে। কমিটির মূল্যায়ন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিচার হবে। ‌‌এ জন্য তিনি সবাইকে ধৈর্য ধরার কথা বলেন।

রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেট অপসারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়, এই কাজটি করে থাকে রাজউক, সিটি করপোরেশন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন মার্কেটে নানা সময় নোটিশ করা হয়েছে, তার মধ্যে এই মার্কেট একটি। যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ মার্কেটে ব্যবসা করছেন তাদেরকে তিনি সেসব স্থান থেকে সরে যাওয়ার আহ্বান জানান।

আগুনে পুলিশ সদর দপ্তরের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে এসেসমেন্ট করছে। ফায়ার সদর দপ্তরে হামলার ঘটনায় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে অবশ্যই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা হবে। মামলা হলে তারপর আমরা দেখব।’

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা থাকা ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম