খালেদা জিয়ার সুস্থতা কামনায় লন্ডন মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি
ছবি প্রতিনিধি
বিএনপি’র চেয়ারপারসন, গণতন্ত্রের মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে এক তাৎক্ষণিক দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবেদ রাজা, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, মাহবুব আলী স্মৃতি সংসদের সভাপতি ও বিএনপি নেতা সোহেল আহমেদ সাদিক, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি কদর উদ্দিন. সহসভাপতি এম এ তাহের. সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, যুগ্ম সম্পাদক রোমান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা এম আরিফ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, নজরুল ইসলাম মাসুক, জিয়াউর রহমান, মোঃ শাহনেওয়াজ জুয়েল, দেলোয়ার হোসেন, রোমেল আহমেদ, সৈয়দ আতাউর রহমান, জমির আলী, আল মামুন, মতিউর রহমান ফখরুল, শেরওয়ান আলী, হালিমুল ইসলাম হালিম, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, মোঃ শাহরিয়ার বিন আরিফ আকিব, মোঃ ফজল আহমদ, মোঃ আকছার আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন এবং নেক হায়াত দান করেন।
জনতার আওয়াজ/আ আ