• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

খুলনার রায়েরমহলে ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২ ৪:২৬
আপডেট: সোমবার, ৭ মার্চ, ২০২২ ৪:২৬

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনায় মোঃ রাজা শেখ (৪০) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নগরীর মোস্তর মোড় সংলগ্ন হরিণটানার রায়ের মহল হামিদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। হরিণটানা থানার ওসি ইমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজা শেখ স্থানীয় রায়ের মহল ইসলাম নগর এলাকার তোরাপ শেখের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘের ব্যবসায়ী রাজা শেখ মোস্তর মোড় সংলগ্ন রায়েরমহল স্লুইজগেট এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজা শেখ রায়েরমহল এলাকার ‍মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলার আসামি ছিল বলে সূত্র জানিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম