• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

খেজুর গাছেই ধানের শীষ খুঁজে নিতে বললেন কাসেমী

প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৯:০৫
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৯:০৫

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, আমি বিএনপির প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী। বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে ধানের শীষ ও খেজুর গাছ একাকার। খেজুর গাছের মধ্যেই ধানের শীষ খুঁজে নিতে হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে কাসেমী বলেন, আপনারা ও আমি একই আদর্শের সৈনিক। আমি ইসলামের আদর্শে বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী। বিএনপিও একই ধারায় বিশ্বাসী বলে আলেম-ওলামারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। আমরা বিএনপির সঙ্গে একাকার হয়ে আছি।
তিনি আরও বলেন, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি এখানে এসেছি। আগামী ১২ তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এতে কোনো দ্বিধার সুযোগ নেই।
নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রসঙ্গে কাসেমী বলেন, “আজকের উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়। বিষয়টি আমি কেন্দ্রে আলোচনা করবো।
সভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সহসভাপতি সুমন আকবর, ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু ও সদস্য সচিব সালাউদ্দিন, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ততি দলের সভাপতি ইউনুস মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম