• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে সেনা পরিবার কল্যাণ সমিতি

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৭:৩৯
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৭:৩৯

 

বৃদ্ধ, এতিম শিশু, গরিব, দুস্থ ও শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় সেপকস পৃষ্ঠপোষক, সেনানিবাস লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেপকসের এ জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি। এছাড়া এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা দেওয়ার জন্য সেপকসের সব সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী ও সহ-সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, সহ-সভানেত্রী ও পরিচালনা পর্ষদের সদস্য, অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম