• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গাইবান্ধার চরে ঔষধি গাছ সংরক্ষণে নারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:২৫
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:২৫

 

বেরোবি প্রতিনিধি

ছবি প্রতিনিধি

ঔষধি গাছ সংরক্ষণ এবং স্থানীয় ঐতিহ্যগত জ্ঞানকে টিকিয়ে রাখতে গাইবান্ধার বালাশী ঘাটের চরে নারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজাস্টার ক্যাফে’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চরের নারীদের অংশগ্রহণে ঔষধি গাছের গুরুত্ব ও ব্যবহার বিষয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, একসময় আমাদের বাবা-দাদাদের সময়ে ঔষধি গাছের ব্যবহার ছিল ব্যাপক। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব গাছ ও সংশ্লিষ্ট ঐতিহ্যগত জ্ঞান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই স্থানীয় নারীদের সম্পৃক্ত করে এসব গাছ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা টিকিয়ে রাখার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে তুলসি, কারি পাতা, কালমেঘ ও লেমন গ্রাসসহ বিভিন্ন ঔষধি গাছের উপকারিতা ও ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ১০ জন নারীকে পুরস্কার হিসেবে ১০ ধরনের ঔষধি গাছের চারা প্রদান করা হয়।

এ বিষয়ে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, ডিজাস্টার ক্যাফে’র উদ্যোগে চরের নারীদের নিয়ে ঔষধি গাছের গুরুত্ব ও ব্যবহার বিষয়ে এই আয়োজন সত্যিই সময়োপযোগী ও প্রশংসনীয়। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা স্থানীয় জ্ঞান শুধু আমাদের সংস্কৃতির অংশ নয়, এটি স্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ সম্পদ। চরের নারীরা যদি এই জ্ঞানকে কাজে লাগাতে পারেন, তাহলে তা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্ভাব্য আয়ের নতুন পথও তৈরি করতে পারে।

আয়োজকরা জানান, এটি ছোট পরিসরের সচেতনতামূলক উদ্যোগ হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম