গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড - শীর্ষ খবর
  • আজ বিকাল ৪:৫৭, বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৮, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৮, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ

 

ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহীত
পানামাকে হারিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) উঠেছে ইংল্যান্ড।

শনিবার (২৭ জুন) নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জিতেছে থ্রি লায়ন্সরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে দাপট দেখিয়েছে ইংল্যান্ড। কিন্তু প্রথমার্ধে পানামার জাল খুঁজে নিতে ব্যর্থ হয়েছে তারা। পানামাও গোলহীন থাকে প্রথমার্ধে। তাতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

গোল পেতে ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইংল্যান্ডকে। কর্নার থেকে বুকায়ো সাকার নিচু করে বলটি জুড বেলিংহামের দিকে পাঠান, আর সেখান থেকে ভলিতে দারুণভাবে বল জালে জড়িয়ে দেন তিনি।

গোল করার পর গোল করালেন বেলিংহাম। এবার পানামার জালে বল জড়ান হ্যারি কেইন। বেলিংহামের ক্রস থেকে হেডে গোল দিয়ে ব্যবধান ২-০ করেন ইংলিশ অধিনায়ক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ