• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চট্টগ্রাম মহানগর আ’লীগ একটি সংগঠিত সংগঠন: হুইপ স্বপন

প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ১:০৫
আপডেট: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ১:০৫

 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টা অতিক্রম করতে হলে আমাদের সত্য, সুন্দর ও পবিত্র হতে হবে। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে আমাদের কর্মকে বিশ্বাসযোগ্যতার জায়গায় আনতে হবে।

রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, এই চট্টগ্রামকে বিশ্বাস করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীনতার বার্তা চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরীর কাছে পাঠিয়েছিলেন। এই পবিত্র মাটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেন এবং চট্টগ্রাম থেকেই ত্যাগী ও পরীক্ষিত তৃণমূল নেতাকর্মীরা সামনে এগিয়ে আসবেন। এই বিশ্বাস থেকে তৃণমূল স্তরের কর্মী নোমান আল মাহমুদকে চট্টগ্রাম-৮ আসনের নৌকা প্রতীক দিয়েছেন। আমি আশা করবো সব বিভেদ-বিভ্রান্তি বা ভিন্নতা ভুলে নোমান আল মাহমুদকে বিজয়ী করার জন্য তৃণমূল নেতাকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে সবচেয়ে একটি সংগঠিত সংগঠন। এই সংগঠনের পূর্বসূরী এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম এ হান্নান, এম এ মান্নান, এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কাজী ইনামুল হক দানু। এদের পরম্পরায় এখন যারা নেতৃত্বে আছেন তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা আছে। তবে কোনোভাবেই বিভেদ মতভিন্নতা যাতে মাথাচাড়া না দেয় সেদিকেও মহানগর আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বকে সর্তক থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সংকট কাটিয়ে ওঠাই আওয়ামী লীগের শক্তি। এই শক্তিতে আওয়ামী লীগ বার বার বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ কখনো পরাভাব মানেনি।

তিনি আরও বলেন, সেবাই ধর্ম। এই সেবাব্রত পালনে আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে তিন মেয়াদে ক্ষমতায় থাকায় যে অর্জনগুলো জাতিকে উপহার দিয়েছে, তা যেন আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি। আজ বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীনরা জমি ও বাসস্থান পাচ্ছে। এইরকম অর্জন পৃথিবীতে কোথাও নেই। এটাই হচ্ছে স্বাধীনতার মহান প্রাপ্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, উপদেষ্টা শেখ মো. ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, থানা আওয়ামী লীগের আলহাজ সাহাব উদ্দীন আহমেদ, এ এস এম ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সামশুল আলম, সলিমুল্লাহ বাচ্চু, দিলদার খান দিলু, দিদারুল আলম মাসুম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- ইউনিট আওয়ামী লীগের এস এম মুরাদ, মো. শাহজাহান, বাবুল দেব রায়, মুজিব ইমরান বিপ্লব, মামুনুর রশিদ মামুন। সভামঞ্চে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বদিউল আলম, উপদেষ্টা আলহাজ সফর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, হাজী মো. হোসেন, হাজী জহুর আহমদ, জালাল উদ্দীন ইকবাল, দিদারুল আলম চৌধুরী, জোবাইরা নার্গিস খান, আব্দুল আহাদ, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দীন খান, আলহাজ পেয়ার মোহাম্মদ, জাফর আলম চৌধুরী, অ্যাডভোকেট মো. কামাল উদ্দীন আহমেদ, সাইফুদ্দীন খালেদ বাহার, আব্দুল লতিফ টিপু, মহব্বত আলী খান, হাজী বেলাল আহমদ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম