শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সরকারের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করাসহ চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ সচিব সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সভা হওয়ার কথা রয়েছে।
সচিব সভা সরকারের উচ্চপর্যায়ের একটি নীতিনির্ধারণী বৈঠক। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় বিবিধ বিষয়ও আলোচনায় আসতে পারে।
আ/আ













