• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চীনে বিএনপির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৯:৫৬
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৯:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক
চীন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গুয়াংজুতে চীন শাখা বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ প্রীতি টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) গুয়াংজু একাদশের বিপক্ষে শেনজেন একাদশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি এই টুর্নামেন্টে দর্শক হিসেবে মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান দেন। খেলায় শেনজেন একাদশ বিজয়ী হয়।

বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চীন শাখার আহ্বায়ক আসিফ হক রুপু। পরে উপস্থিতিদের উদ্দেশ্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং জিয়া পরিবারের সবার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, এই টুর্নামেন্ট শুধু ক্রীড়ামূলক প্রতিযোগিতা নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্য ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং একতা বৃদ্ধির মাধ্যম।

এছাড়াও অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চীন শাখার সদস্য সচিব রুহুল আমীন, যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, মাহবুবুর রশিদ, নাদিম মোহাম্মদ, আহমাদ আলী মৃধা প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম